স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা
ঘটেছে। এরমধ্যে দু’জন করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গ ভুগছিলেন। সদর হাসপাতালে করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল গতকাল রোববার এসব তথ্য জানান।
সদর হাসপাতাল সূত্রে আরো জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার শাহানারা বেগম (৫৫) রোববার ভোর ৪ টা ৪০ মিনিটে এবং হাজিগঞ্জ উপজেলার নৌহাটা আবুল বাশার (৭০) একদিন বিকেল ৩টায় সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা দু’জন করোনায় আক্রান্ত ছিলেন।
এছাড়া শাহরাস্তির রায়শ্রী এলাকায় বিনয় ভূষণ (৭০) রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মারা যায়। তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।
এদিকে শুক্র ও শনিবার উপসর্গে মৃতরা হলেন- শাহরাস্তির ফতেপুর এলাকার মো. আবুল হোসেন (৭৫), ফরিদগঞ্জের মনতলা এলাকার রেজিয়া বেগম (৫৫), হাজীগঞ্জের বড়কুল এলাকার শেফালী (৫২), মতলব উত্তরের ইন্দুরিয়া এলাকার তফুরা খাতুন (৬৫), চাঁদপুর শহরের নতুনবাজার এলাকার তাজুল ইসলাম (৬০), ফরিদগঞ্জ কাচিয়ারা এলাকার আমির হোসেন (৬০), চাঁদপুর শহরের বিটি রোড এলাকা রেজিয়া বেগম (৫৫), কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় হালিমা খাতুন (৩৫) ও ফরিদগঞ্জের বালিথুবা এলাকা শামসুন্নাহার (৬৫)।
০১ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে করোনা ওয়ার্ডে আরো ১২ জনের মৃত্যু
