স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। চাঁদপুর বিচার বিভাগ পরিদর্শন উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজ আদালতের সামনে বৃক্ষরোপণসহ ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১) শাহেদুল করিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরীসহ জেলা জজশীপের বিচারকসহ আইনজীবীরা।
১২ সেপ্টেম্বর, ২০২২।
