হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ডের বলাখাল উত্তর পাড়ায় সড়ক পাকাকরণে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি বলাখাল কাজী বাড়ি সম্মুখে বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন স্থানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
এ দিন সকাল ৯টায় সড়ক পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, পৌর কাউন্সিলর মো. মাইন উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কাজী খোরশেদ আলম ও কাজী সামছুল আলম, কাজী মাসুম, সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজামুদ্দিন, প্রভাষক কাজী নাছিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২ সেপ্টেম্বর, ২০২২।
