বাবা-মা ও শিক্ষকদের সবসময় সম্মান করতে হবে
……মোসাম্মৎ রাশেদা আক্তার
এস এম সোহেল
জেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমি মাঠে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রাশেদা আক্তার।
তিনি তার বক্তব্যে বলেন, শুধু পড়ালেখা করলেই হবে না, বাবা-মা ও শিক্ষকদের সবসময় সম্মান করতে হবে। বড়দের সন্মান করতে হবে। দেশের কল্যাণে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। ছোটবেলায় আমরা কাব স্কাউটিং করতে পারেনি। এখনকার শিশুর এ কাব স্কাউটিংয়ের মাধ্যমে অনেক ভাল কিছু শিখতে পারছে। বড় বড় ব্যক্তিত্বদের সান্নিধ্য পাচ্ছে। তাই তোমরা পড়াশুনার পাশাপাশি কাব স্কাউটিং করবে। যারা আজ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছো, তাদের সকলকে অভিবাদন জানাই। কারন প্রতিযোগিতায় অংশ নিলে নিজেকে তুলে ধরা যায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাজ্জাক সিদ্দিকী, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী, বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমান, হাইমচর উপজেলার সভাপতি শেখ আবু জাফর, হাইমচর ষাট ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, হাইমচর উপজেলা কাব স্কাউট লিডার নিশেষ নারায়ন চক্রবর্তীসহ অরো অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী ইমরান। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
১৫ জুন, ২০২২।
