স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৮ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ২ জন, কচুয়ায় ১ জন ও শাহরাস্তিতে ১ জন রয়েছেন।
একই দিনে ৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬ জন, হাইমচরের ১ জন, ফরিদগঞ্জের ১ জন ও হাজীগঞ্জের ১ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭৬৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২২ জন। সুস্থ হয়েছেন ৪,৩৫৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৮৮ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৫ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
০৩ জুন, ২০২১।
