স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ১১জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৮জন, শাহরাস্তিতে ২জন ও হাজীগঞ্জ ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) ৭৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ১১টি পজেটিভ, বাকিগুলো নেগেটিভ।
জেলায় ২,০৪৭ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছেঃ চাঁদপুর সদরে ৮শ’ ১৩জন, ফরিদগঞ্জে ২শ’ ৩৯জন, মতলব দক্ষিণে ২শ’ ২০জন, শাহরাস্তিতে ২শ’ ১জন, হাজীগঞ্জে ১শ’ ৯০জন, মতলব উত্তরে ১শ’ ৭৩জন, হাইমচরে ১শ’ ৩১জন এবং কচুয়ায় ৮০জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫জনের মধ্যেঃ চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
১৯ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আরো ১১ জনের করোনা শনাক্ত
