চাঁদপুরে আরো ১২২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ১২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ১শ’ ১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪২ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২২টি পজেটিভ ও বাকি ১৩৫টি নেগেটিভ। শনাক্তের হার ৪৭.৪৭%।
নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন, ফরিদগঞ্জ উপজেলায় ২২ জন, হাজীগঞ্জ উপজেলায় ১২ জন, কচুয়া উপজেলায় ৮ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৪ জন, হাইমচর উপজেলায় ৩ জন, শাহরাস্তি উপজেলায় ২ জন এবং মতলব উত্তর উপজেলায় ১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় ১৬ হাজার ১শ’ ১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৭ হাজার ২৪জন, ফরিদগঞ্জে ১ হাজার ৭শ’ ৯৩জন, শাহরাস্তিতে ১ হাজার ৬শ’ ৯৩ জন, হাজীগঞ্জে ১ হাজার ৬শ’ ১১ জন, মতলব দক্ষিণে ১ হাজার ৩শ’ ১৪ জন, মতলব উত্তরে ৯শ’ ২৭ জন, কচুয়ায় ৮শ’ ৮১ জন এবং হাইমচরে ৮শ’ ৭৭জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ২৪২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮জন, ফরিদগঞ্জে ৩৫জন, হাজীগঞ্জে ২৬জন, শাহরাস্তিতে ৩১জন, মতলব উত্তরে ১৪জন, মতলব দক্ষিণে ১৮জন, কচুয়ায় ১৩ জন এবং হাইমচরে ৭জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল বুধবার জেলায় ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১২২ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৪৭.৪৭%। জেলায় আক্রান্ত ১৬ হাজার ১শ’ ১ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

২৭ জানুয়ারি, ২০২২।