চাঁদপুরে আরো ১৭ জনের করোনা শনাক্ত

শাহ্ আলম খান
চাঁদপুর জেলায় নতুন করে আরো ১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) নতুন ১৭ জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। সুস্থ হয়েছেন ১৮৪ জন।
এদিকে উপসর্গ নিয়ে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত মতলব দক্ষিণ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ঢাকা থেকে প্রেরিত ১শ’ ৫১টি রিপোর্টের মধ্যে ১৭টি পজিটিভ এবং ১৩৪টি নেগেটিভ। শনাক্ত হওয়া নতুন ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪, হাইমচর ৪, মতলব উত্তর ৩, কচুয়া ১, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ১ ও শাহরাস্তিতে ২ জন। আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৬৯, শাহরাস্তিতে ৮৭, মতলব দক্ষিণে ৭৪, হাজীগঞ্জে ৬৮, ফরিদগঞ্জে ৬৫, হাইমচরে ৪০, মতলব উত্তরে ৩৬ এবং কচুয়া ৩০ জন।

২৫ জুন, ২০২০।