মোট আক্রান্ত ২৫৫
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় আরো ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব উত্তরে ৩ জন, কচুয়ায় ২ জন এবং মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর জেলায় এখন পর্যন্ত করানোয় আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৫ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় গণমাধ্যমকে জানায়, সকালে আরো ১১৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৯টি করোনা পজেটিভ, বাকিগুলো নেগেটিভ।
চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে আদালতপাড়ায় ২ জন, (বয়স ১৪ ও ১৮) তারা দু’ভাই। তাদের বাবা ও মা আগেই আক্রান্ত হয়েছিলো। শহরের ব্যাংক কলোনী ১ জন (বয়স ৪০), শাহমাহমুদপুর ১ জন (নারী বয়স ৩৮) এবং খলিশাডুলি ১ জন (বয়স ২৬)।
হাজীগঞ্জে করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন।
হাজীগঞ্জে করোনা শনাক্তদের মধ্যে একজন হলেন উপসর্গে মারা যাওয়া আবুল কাশেম (৫০)। চাঁদপুর জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৫ জন। এর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১শ’ ২৯ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ১৯ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ১৬ জন, মতলব দক্ষিণে ১৩ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ৫ জন।
তবে চাঁদপুরে প্রতিদিনই করোনা শনাক্ত রোগী লাফিয়ে লাফিয়ে বাড়লেও যানবাহন ও বাজার-ঘাটে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই কারো। অধিকাংশ মানুষজন এখনো সচেতন হয়নি। যে যেভাবে পারছে চলাফেরা করছে।
০৫ জুন, ২০২০।
