এস এম সোহেল
চাঁদপুর আরো ৩৩৫জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ২ জনের। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫শ’ ৫৩জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৭৩ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, সোমবার (২ আগস্ট) ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৫টি পজেটিভ, বাকি ৫২৬টি নেগেটিভ। সনাক্তের হার ৩৮.৯%।
নতুন আক্রান্তদের মধ্যে- চাঁদপুর সদর উপজেলায় ৮০ জন, শাহরাস্তি উপজেলায় ৬৬ জন, হাজিগঞ্জ উপজেলায় ৪০ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩৯ জন, হাইমচর উপজেলায় ৩৭ জন, মতলব দক্ষিন উপজেলায় ২২ জন, কচুয়া উপজেলায় ২১ জন, মতলব উত্তর উপজেলায় ১০ জন, কুমিল্লা থেকে আগত ১জন, ডটস্ কর্নার ২০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন মৃতদের মধ্যে দু’জনই শাহরাস্তি উপজেলার।
জেলায় ১০ হাজার ৫শ’ ৫৩ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ৫শ’ ২৪জন, শাহরাস্তিতে ১ হাজার ৩শ’ জন, ফরিদগঞ্জে ১ হাজার ২শ’ ১৭জন, হাজীগঞ্জে ১হাজার ৫৯জন, মতলব দক্ষিণে ৮শ’ ৮২জন, মতলব উত্তরে ৫শ’ ৫৭জন, হাইমচরে ৫শ’ ৪৬ জন এবং কচুয়ায় ৪শ’ ৪৮জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৭৩জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬৪জন, ফরিদগঞ্জে ২৭জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২২জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১০জন, কচুয়ায় ৮ জন এবং হাইমচরে ৪জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল সোমবার জেলায় ৮৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৩৫ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৩৮.৯%। জেলায় মোট আক্রান্ত ১০ হাজার ৩শ’ ৫৪ জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
০২ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আরো ৩৩৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
