স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার দু’দিন এসব মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে ১
জনের করোনা পজেটিভ ও অন্যরা করোনা উপসর্গে ভুগছিলেন। চাঁদপুর সদর হাসপাতালে করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদৌলা রুবেল এসব তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার শোরশাক এলাকার নুর ইসলাম (৭০) রোববার রাত ৭টা ৫০ মিনিটের দিকে সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ঐদিন পৌনে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এদিকে দু’দিনে উপসর্গে মৃতরা হলে- ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকার আ. মমিন সর্দার (৬৫), হাইমচরের আলগী এলাকার আনোয়ারা বেগম (৫০), ফরিদগঞ্জের ধানুয়া এলাকার জামাল শেখ (৯৫), শরীয়তপুরের সখিপুর উপজেলা তারাবুনিয়া এলাকার মো. হোসেন (৬০), হাইমচরের ভিঙ্গুলিয়া এলাকার মমতাজ বেগম (৬০), মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া এলাকার রেহানা (৩৫), মতলব দক্ষিণ উপজেলার আরংবাজার এলাকার সালেহা (৫২), ফরিদগঞ্জের ধানুয়া বাজার এলাকার ফুলবানু (৫০), একই উপজেলার মহামায়া এলাকার জাহানারা বেগম (৬৫), ফরিদগঞ্জের হর্নি দুর্গাপুর এলাকার মিজান (৪৫), চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের মো. নাছির উদ্দিন (৭৫), একই উপজেলার রঘুনাথপুর এলাকার আ. লতিফ (৬৫)।
০২ আগস্ট, ২০২১।
