স্টাফ রিপোর্টার
চাঁদপুর আরো ৩৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরো ২ জনের। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮শ’ ৫১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৬৮ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, শনিবার (৩১ জুলাই) ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩৬টি পজেটিভ, বাকি ৪২৩টি নেগেটিভ। সনাক্তের হার ৪৪.২৬%।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১১৯ জন, শাহরাস্তি উপজেলায় ৬২ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৪৪ জন, হাইমচর উপজেলায় ৩৮ জন, হাজীগঞ্জ উপজেলায় ২৬ জন, কচুয়া উপজেলায় ২৩ জন, মতলব উত্তর উপজেলায় ১২ জন এবং মতলব দক্ষিণ উপজেলায় ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় ৯ হাজার ৮শ’ ৫১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ২শ’ ৯০জন, শাহরাস্তিতে ১ হাজার ১শ’ ৭৮জন, ফরিদগঞ্জে ১ হাজার ১শ’ ৩০জন, হাজীগঞ্জে ৯শ’ ৮৯জন, মতলব দক্ষিণে ৮শ’ ১৬জন, মতলব উত্তরে ৫শ’ ৩৫জন, হাইমচরে ৫শ’ ৯ জন এবং কচুয়ায় ৪শ’ ৪জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৬৮ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬৩জন, ফরিদগঞ্জে ২৭জন, হাজীগঞ্জে ২৪জন, শাহরাস্তিতে ১৯জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১০জন, কচুয়ায় ৮ জন এবং হাইমচরে ৪জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল শনিবার জেলায় ৭৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩৩৬ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৪৪.২৬%। জেলায় আক্রান্ত ৯ হাজার ৮শ’ ৫১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭শ’ ৪৩জন। চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯শ’ ৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫ হাজার ৪শ’ ৮৬জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২শ’ ৬৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২শ’ ১৯জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪২ হাজার ৬শ’ ৬৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ২শ’ ৫০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১২ হাজার ৪শ’ ১৫জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
৩১ জুলাই, ২০২১।
