স্টাফ রিপোর্টার
চাঁদপুর দু’দফা রিপোর্টে আরো ৩৫জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪শ’ ৫৭জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৮জন।
নতুন আক্রান্তদের মধ্যে মতলব উত্তরে ১০জন, হাজীগঞ্জ ৬জন (মৃত ১জনসহ), চাঁদপুর সদরে ৫জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন হাইমচরে ২জন, ফরিদগঞ্জে ২জন এবং মতলব দক্ষিণে ১জন।
উপসর্গে মারা যাওয়া মৃত কামরুন নাহার (৫৪) এর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
চাঁ
দপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) দুপুর ও বিকেলে ৬৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৫টি পজেটিভ, ৩৪টি নেগেটিভ।
জেলায় ১৪৫৭জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৫শ’ ৪৮জন, ফরিদগঞ্জে ১শ’ ৭৩জন, মতলব দক্ষিণে ১শ’ ৬৬জন, শাহরাস্তিতে ১শ’ ৪৯জন, হাজীগঞ্জে ১শ’ ৪১জন, হাইমচরে ১শ’ ১২জন, মতলব উত্তরে ১শ’ ৪জন এবং কচুয়ায় ৬৪জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৮জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৫জন, কচুয়ায় ৫ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
১৯ জুলাই, ২০২০।
- Home
- স্বাস্থ্য ও চিকিৎসা
- চাঁদপুরে আরো ৩৫ জনের করোনা শনাক্ত
