এস এম সোহেল
চাঁদপুর আরো ৪৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৪শ’ ৪৮জন। এর মধ্যে
মৃতের সংখ্যা ১৮২ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, বুধবার (৪ আগস্ট) ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪৯টি পজেটিভ, বাকি ৪৯৪টি নেগেটিভ। সনাক্তের হার ৪৭.৬১%।
নতুন আক্রান্তদের মধ্যে- কচুয়া উপজেলায় ১০৮ জন, চাঁদপুর সদর উপজেলায় ৯৮ জন, মতলব দক্ষিন উপজেলায় ৬৯ জন, মতলব উত্তর উপজেলায় ৬২ জন, হাইমচর উপজেলায় ৩৭ জন, হাজিগঞ্জ উপজেলায় ৩৩ জন, শাহরাস্তি উপজেলায় ২৯ জন এবং ফরিদগঞ্জ উপজেলায় ১৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
জেলায় ১১ হাজার ৪শ’ ৪৮ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪ হাজার ৮শ’ ৫০জন, শাহরাস্তিতে ১ হাজার ৩শ’ ৮৩জন, ফরিদগঞ্জে ১ হাজার ২শ’ ৭৭জন, হাজীগঞ্জে ১ হাজার ১শ’ ৩৮ জন, মতলব দক্ষিণে ৯শ’ ৯৩জন, মতলব উত্তরে ৬শ’ ৩৯ জন, হাইমচরে ৬শ’ ১৩জন এবং কচুয়ায় ৫শ’ ৫৫ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৮২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ৬৯জন, ফরিদগঞ্জে ২৮জন, হাজীগঞ্জে ২৫জন, শাহরাস্তিতে ২৩জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ১১জন, কচুয়ায় ৯ জন এবং হাইমচরে ৪জন।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল বুধবার জেলায় ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪৪৯ জনের করোনা পজিটিভ। এ জেলায় আক্রান্তের হার ৪৭.৬১%। জেলায় আক্রান্ত ১১ হাজার ৪শ’ ৪৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩শ’ ৩৩জন। চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৯শ’ ৩৩ জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫ হাজার ৯শ’ ৮৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭শ’ ৫৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২শ’ ২৭ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪৯ হাজার ৫৩জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৬শ’ ১০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ হাজার ৪শ’ ৪৩জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
০৪ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে আরো ৪৪৯ জনের করোনা শনাক্ত
