মতলব উত্তরে লকডাউন না মানায় ১১ মামলায় ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ মামলায় ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।
জানা যায়, বুধবার (৪ আগস্ট) উপজেলার ছেংগারচর বাজার, গজরা, ঘনিয়ারপাড়সহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা। এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১১টি মামলায় ২৪ হাজার ৫’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মতলব উত্তর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক, জেল ও জরিমানা করা হবে।
০৪ আগস্ট, ২০২১।