চাঁদপুরে আরো ৫১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর দু’ধাপের রিপোর্টে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫শ’ ৭০ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৯জন, মতলব উত্তরে ২০জন, শাহরাস্তিতে ৪জন, হাইমচরে ২জন, মতলব দক্ষিণে ২জন, ফরিদগঞ্জে ২জন এবং হাজীগঞ্জে ২জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার (২২ জুলাই) দু’ধাপে ৯৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫১টি পজেটিভ, ৪৬টি নেগেটিভ।
জেলায় ১,৫৩৭জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৫শ’ ৯৩জন, ফরিদগঞ্জে ১শ’ ৭৭জন, মতলব দক্ষিণে ১শ’ ৭১জন, শাহরাস্তিতে ১শ’ ৬১জন, হাজীগঞ্জে ১শ’ ৫৩জন, মতলব উত্তরে ১শ’ ৩০জন, হাইমচরে ১শ’ ১৬জন এবং কচুয়ায় ৬৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭১জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬ জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
২৩ জুলাই, ২০২০।