মোট আক্রান্ত ৪শ’ ৬৪, মৃত্যু ৩৮
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো ৪শ’ ৬৪ জনে। আর মৃত ৪জন বেড়ে যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, হাইমচরে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন, শাহরাস্তিতে ১৫ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ৪ জন ও মতলব উত্তরে ৬ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, সোমবার ৯১টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫২টি রিপোর্ট পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মৃত ৪ জন রয়েছেন। এরে মধ্যে হাজীগঞ্জের ৩ জন ও মতলব উত্তরের ১ জন রয়েছেন। মতলব উত্তরের মৃত শিশুর নাম জামান (১২)। আর হাজীগঞ্জের মৃতরা হলেন- আ. মমিন (৫৮), আ. লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬৪ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১৬২ জন, ফরিদগঞ্জে ৫০ জন, হাজীগঞ্জে ৫৮ জন, শাহরাস্তিতে ৬২ জন, মতলব দক্ষিণে ৪২ জন, কচুয়ায় ২৮ জন, হাইমচরে ৩২ জন ও মতলব উত্তরে ২৫ জন।
এছাড়া জেলায় মোট ৩৮ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১১ জন, হাজীগঞ্জে ১২ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ৩ জন, মতলব উত্তরে ৩ জন ও মতলব দক্ষিণে ১ জন।
১৫ জুন, ২০২০।
