মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৪২ জন করোনা রোগী শনাক্ত হলো। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা যায়, শনিবার ১০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৪ জনের পজেটিভ ও অপর ৪ জনের নেগেটিভ ফলাফল আসে। এদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মনু মিয়া (৫৩) পজেটিভ ফলাফল আসে। তার বাড়ি উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী গ্রামে।
সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় আজ করোনায় আক্রান্তদের পরিচয় জানা যায়নি। তবে আক্রান্তদের বাসস্থান কলাদী, নবকলস ও উপাদী দক্ষিণের ঘোড়াধারী বলে জানা গেছে।
সূত্রটি জানায়, এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনার সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর দ্রুত সংক্রমণে জনগণ আতঙ্কে আছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। আক্রান্তদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছেন। তিনি সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন।
১৫ জুন, ২০২০।
