চাঁদপুরে আরো ৫৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দু’দফা রিপোর্টে আরো ৫৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন (মৃত ১ জনসহ), মতলব দক্ষিণে ৯ জন, ফরিদগঞ্জে ১১ জন (মৃত ২ জনসহ), শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৪ জন, হাজীগঞ্জ ৩ জন, মতলব উত্তরে ৩ জন ও হাইমচরে ২ জন রয়েছে।
এদিকে উপসর্গ নিয়ে মৃত চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৭০) ও ফরিদগঞ্জের দু’ব্যক্তি নুরুল ইসলাম মিজি (৭১) ও আবু তাহেরের (৬০) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুলাই সকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজি ও শ্রীকালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের মারা যান। চাঁদপুর শহরের ফাতেমাও সদর হাসপাতালে করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১শ’ ১ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৫ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) সকালে ও দুপুরে ১শ’ ৫৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫৮টি পজেটিভ, বাকি ৯৯টি নেগেটিভ।
জেলায় ১ হাজার ১শ’ ১ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৪শ’ ৩৯, মতলব দক্ষিণে ১শ’ ২৫, ফরিদগঞ্জে ১শ’ ২১, শাহরাস্তিতে ১ শ’ ৯, হাজীগঞ্জে ১শ’ ৫, হাইমচরে ৭৯, মতলব উত্তরে ৭৩ ও কচুয়ায় ৫০ জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন এবং হাইমচরে ১ জন।

০৬ জুলাই, ২০২০।