আর্সেনিকের বিষয়ে সবাইকে জানাতে হবে এবং প্রচারণা বাড়াতে হবে
…….মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্য বলেন, আর্সেনিকের ভয়াবহতা শুধু বাংলাদেশের সমস্যা না। এই আর্সেনিকের বিষয়ে সবাইকে জানাতে হবে এবং এর প্রচারণা বাড়াতে হবে। আর্সেনিক নিরসনের জন্য এনজিও কর্মীরা প্রতিটি ইউনিয়নে গিয়ে রোগ নির্ণয় করার মাধ্যমে আর্সেনিক শনাক্ত করবেন। সমাহার এনজিও ফাউন্ডেশনের সদস্যরা প্রতিটি ইউনিয়নে গিয়ে চেয়ারম্যান, মেম্বার, স্কুলের শিক্ষক, মসজিদের ইমামদের সাথে নিয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে। এতে করে সাধারণ মানুষ সচেতন হওয়ার পাশাপাশি আর্সেনিক রোগে আক্রান্ত থেকে মুক্তি লাভ করতে পারবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সালে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জেন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
আলোচনা সভার আগে ডকুমেন্টারি পরিবেশন করেন আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প সমাহারের টিম লিডার আব্দুল মান্নান।
১৫ জুন, ২০২১।
