চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা

দৈনিক আমার সংবাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে



স্টাফ রিপোর্টার
গতকাল বুধবার দৈনিক আমার সংবাদের ৮ম বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক আমার সংবাদের চাঁদপুর জেলা প্রতিনিধি সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহছান উল্যাহ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান ও টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিয়াদ ফেরদৌস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, বিশিষ্ট নাট্য সংগঠক মো. তবিবুর রহমান রিংকু, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি তাপস চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দ কেক কাটেন।