চাঁদপুরে আ.লীগের স্মরণকালের বৃহৎ র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে

এস এম সোহেল
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্য নেতাকর্মীরা। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাবিয়া, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, মৎস্যজীবী লীগ নেতা রেদওয়ান খান বোরহান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জসিম উদ্দিন পাটওয়ারী, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার আলম মাসুদ, কচুয়া আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জিনিয়ার একেএম মোতালেব হেসেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, মতলব দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে দেওয়ান রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এএসএম জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বের বুকে আমরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বঙ্গবন্ধু একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণী-পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।
বক্তারা আরো বলেন, স্বাধীনতার পরে একদল কুলাঙ্গার বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পুনরায় পাকিস্তানী রাষ্ট্র বানাতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিলো। জাতির জনকের সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে কাজ করছেন তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সহ-সভাপতি প্রকৌ. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, মঞ্জুর আহমেদ মঞ্জু, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন সরকার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কসান্ডার মুক্তিযোদ্ধা আবুল কালাম শামছুল আলম চিশতী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, মৎস্য শ্রমিক লীগ নেতা মালেক দেওয়ানসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ১০টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দুপুর দেড়টায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ আছর বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্য প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।
১৮ মার্চ, ২০২১।