চাঁদপুরে আ.লীগ ও সহযোগী সংগঠনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুরে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সোমবার (৭ মার্চ) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় প্রথমে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিজি। পৌর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু। জেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সভানেত্রী মাসুদা নূর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মুরর্শেদ জুয়েল, পৌর যুবলীগের পক্ষে আহ্বায়ক আব্দুল মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের পক্ষে যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

০৮ মার্চ, ২০২২।