হাজীগঞ্জে মাও. ছিদ্দিকুর রহমান মডেল একাডেমির উদ্বোধন

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী গ্রামে মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে মাওলানা ছিদ্দিকুর রহমান মেমোরিয়াল মডেল একাডেমিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ আলী আহমাদ (মাহমুদ)। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-আমিন হাফেজীয়া মাদরাসা অধ্যক্ষ মাও. মুহাম্মদ মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ আলী আহমাদ (মাহমুদ) বলেন, ধর্মীয় ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে এই একাডেমি পরিচালনা করা হবে। এতে শিক্ষার্থীরা ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। যারা ফলে শিক্ষার্থীরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে জ্ঞান লাভ করবে এবং তারা বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানসহ আধুনিক ও যুগোপযোগী শিক্ষা অর্জন করবে।
স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, কোন এলাকায় যদি কোন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠে, তাহলে ওই এলাকা আলোকিত হয়। বিশেষ করে ধর্মীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে ওই এলাকার ভবিষ্যৎ প্রজন্ম নৈতিক মূল্যাবোধের মাধ্যমে গড়ে উঠে। এতে করে পারিবারিক ও সামাজিক অপরাধ অনেকাংশ কমে যায়।
স্থানীয় আবুল হাসান মোহাম্মদ ইয়াছিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন রোটা. জাফর আহমেদ, মাও. মো. হেদায়েত উল্যাহ্, মাও. মো. আব্দুল্লাহ, আবু তালেব মেম্বার, হাসিনা বেগম, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. জহিরুল ইসলাম, খোরশদ আলম মল্লিক, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মো. আবুল ফারাহ, হাজি আলী আহমেদ, হাজি আবু তৈয়ব, হাজি আবুল খায়ের, হাবীব উল্যাহ্, মোখলেছুর রহমান, মফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ।