স্টাফ রিপোর্টার
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদর সাথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মো. মেহেদী হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, গত অর্থ বছরে চাঁদপুর জেলায় ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ উৎপাদন হয় ১ লাখ ২ হাজার ৯শ’ ৩২ মেট্রিক টন। জেলার চাহিদা ৫৬ হাজার ৯শ’ ৪৫ মেট্রিক টন মিটিয়ে উদ্বৃত থাকে ৪৫ হাজার ৯শ’ ৭৮ মেট্রিক টন। ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলা মৎস্য সম্পদে অত্যন্ত বৈচিত্রপূর্ণ। জেলার পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, ধনাগোদা নদী, বিল ও সুবিশাল প্লাবন ভূমি মৎস্য সম্পদের জন্য অপার সম্ভাবনা।
তিনি বলেন, জেলায় বিলে উৎপাদিত দেশীয় প্রজাতির মাছ ও তা হতে উৎপাদিত শুটকি, নদীর ছোট ও বড় প্রজাজীর মাছ ও ইলিশ মাছ, পুকুরে উৎপাদিত রুই জাতীয় বড় মাছ, নদীতে স্থাপতি পেন ও খাচায় মাছ চাষ জেলাকে মৎস্য সম্পদে সমৃদ্ধ করেছে। জেলায় ৯৭৫৮.২৯ হেক্টর আয়তনের ৫০৭৫৭টি পুকুর, বিলের আয়তন ৩১৬ হেক্টর, প্লাবন ভূমির আয়তন ৬৯২ হেক্টর। ৪টি নদী, সরকারি ও বেসরকারী হ্যাচারীতে ৩১ হাজার ১৫জন মৎস্য চাষি এবং ৪৪ হাজার ৩৫জন মৎস্যজীবী রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, চাঁদপুর জেলায় নদীতে ৩৫৬৯৫ মেট্রিক টন, বিলে ২৯৯ মেট্রিক টন, প্লাবন ভূমিতে ২৪৮৭৯ মেট্রিক টন, সরকারি-বেসরকারি পুকুর ও বাণিজ্যিক খামারে ৩৭৯১৬ মেট্রিক টন, সিজোনাল জলাশয়ে চাষের মাধ্যমে ২৭৫৭ মেট্রিক টন, চিংড়ি ১৯৬ মেট্রিক টন, পেন কালচারে ১৮৬ মেট্রিক টন এবং খাচায় ১০০৪ মেট্রিক টন মাছ উৎপাদন হয়।
তিনি বলেন, বর্তমানে মৎস্য খাতে দেশের প্রায় ১২% লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবীকা উপার্জনে জড়িত। এ সেক্টরে প্রায় ১৪ লক্ষাধিক নারী বিভিন্নভাবে জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন। মৎস্য বিভাগে এই বিশাল জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমে ২০২০-২০২১ অর্থ বছরে দেশে মৎস্য উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০শতাংশ যোগান দেয় মাছ।
দেশের মৎস্য সম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন ও চাঁদপুরের মাছ উৎপাদনে চলমান সকল কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ছিল। আগামিতেও আপনাদের লেখনির মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশসহ অন্যান্য মৎস্য সম্পদ এগিয়ে যাবে- সেই প্রত্যাশা করছি।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলা সদরে কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
২৪ জুলাই, ২০২২।
