চাঁদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে নদীভাংতি মানুষদের পূনর্বাসন করা হচ্ছে
…………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। শনিবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২২ অর্থবছরের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পূনর্বাসন সহায়তা হতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন কর্মকা- চলছে। পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা সব স্থানেই উন্নয়নের ছোঁয়া পড়েছে। দেশের অর্থনৈতিক কর্মকা-ের পরিবর্তন হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমানতালে কাজ করছেন। নদীভাংতি মানুষের পূনর্বাসন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কারণেই রাজরাজেশ্বরের চরে আজ আলো জ্বলছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। নদী ভাংতি মানুষের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে।
ডা. দীপু মনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে যেখানে চরাঞ্চলের মানুষের চরম দুর্ভোগে ছিল, সেখান থেকে আওয়ামী লীগ সরকার উঠিয়ে এনেছে। তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে, বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যারাই বিপদে আছে, তার কথাই তিনি ভাবছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করেছে, মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। নতুনভাবে বাঁচার আশার আলো পাঠিয়েছেন পৃথিবীতে কোন দেশেই এভাবে করেনি। শেখ হাসিনা যেভাবে বাসস্থানের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করে মানুষ যাতে ভালো থাকে। কোন মানুষ যাতে না খেয়ে না থাকে, রাস্তায় না ঘুমায়, লেখাপড়াসহ সার্বিকভাবে ভালো থাকে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এ কমিউনিটি ক্লিনিকে মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। লোকজন বলে শিক্ষা থেকে ধর্মকে বাদ দেওয়া হয়েছে, যারা মিথ্যাচার করে তারা সেই লোক যারা এক সময় বলেছিলেন দীপু মনি মুসলমান নয়। তারাই বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করছে, শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে ছেয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মের কথা বলতে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। এক সময় মানুষ বলেছিল নৌকাকে ভোট দিলে ধর্ম থাকবে না, এখন আবার সে চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের চিহিৃত করতে হবে, প্রতিহত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের নেতৃত্ব দিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামি বছর জাতীয় নির্বাচন। শেষ সময়ের কথা চিন্তা করে, নৌকার পক্ষে কাজ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার রবিউল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজসেবক। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. মো. কেফায়েত উল্ল্যাহ।
উল্লেখ্য, অনুষ্ঠানে রাজরাজেশ্বর ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারের মাঝে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

২৪ জুলাই, ২০২২।