
ইলিশ নিয়ে সবাইকে কাজ করতে হবে………………জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
সজীব খান
ইলিশ সম্পদ সংরক্ষণকল্পে সহ-ব্যবস্থাপনা কার্যক্রম অবহিতকরণ ও জেলা পর্যায়ে কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্য বলেন, আমাদের নিরাপদ নদী এবং সঠিকভাবে ইলিশ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইলিশ সম্পদ সমৃদ্ধির জন্য সুষমভাবে সবাই দায়িত্ব নিতে হবে। ইলিশ নিয়ে সবাইকে সমৃদ্ধভাবে কাজ করতে হবে। চাঁদপুর আজ ইলিশের জন্য বিখ্যাত হয়েছে। ইলিশের বাড়ি চাঁদপুরের তথ্য বাস্তবতার জন্য সমাজের সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইলিশের উৎপাদনে সর্বোচ্চ টেকসই ব্যবস্থার কার্যক্রম জোরালে করতে হবে।
তিনি আরো বলেন, ইলিশ বিষয়ক সচেতনতা ও পরামর্শ সবাইকে দিতে হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য জেলেদের নিয়ে সচেতনামূলক পরামর্শ অব্যাহত রাখতে হবে। জেলে পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া, পুষ্টি, জেলেদের চাহিদা, কৃষি সম্পসারণ অধিদপ্তরসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রচারণা করতে হবে। তবেই চাঁদপুরে ইলিশের উৎপাদন সমৃদ্ধি পাবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য, দেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্য ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য নদীর নিরাপত্তা জোড়ালো ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধু কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ইলিশ উৎপাদন ও সম্প্রসারণ করার জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। যার যার অবস্থান থেকে সরকারের গ্রহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে ইলিশ বিদেশে রপ্তানি করা যাবে। দেশের অর্থনৈতিক চাকা দ্রুত ঘুরে যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, বাংলাদেশ ইকোফিশ প্রকল্পের টিমলিডার ড. আব্দুল ওয়াহাব, এনআরএম এক্সপার্ট ও প্রজেক্ট কো-অডিনেটর মাসুদ সিদ্দিকী, আহমেদ আলী মাস্টার, যুব উন্নয়নের উপ-পরিচালক শামছুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎসজীবী, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।
