
আমাদের সাধ্য অনুপাতে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি
…..মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
স্টাফ রিপোর্টার
মুসলিম উম্মাহ বিপর্যয়ে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের বিপনীবাগস্থ পার্টি হাউজে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন ইবাদতের নিয়তে রাজনীতি করে। আমাদের সাধ্য অনুপাতে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি। ফলাফল আল্লাহর হাতে। সবাইকে শিরক ও বিদআত থেকে মুক্ত থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, সেজন্য আল্লাহই যথেষ্ট।
তিনি আরো বলেন, বিশুদ্ধ ঈমান-আমলের মাধ্যমে আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোন পীর কারো জান্নাতের জামিন হতে পারেন না। তিনি শরীয়তের ওপর মজবুত থেকে জান্নাতের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জীবন চলার পথে অহংকার ও গর্ব পরিহারের আহ্বান জানিয়ে বলেন, অহংকার করলে ধ্বংস অনির্বায। এসব থেকে অবশ্যই দূরে থাকতে হবে। নিজেদের মধ্য থেকে অহংকার পরিহার করুন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা রামপুরা জামিয়া আরাবিয়া কারীমিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন, চাঁদপুর জামিয়া আরাবিয়া এমদাদিয়া মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাও. জাফর আহমেদ, ফরিদগঞ্জ শাশিয়ালী পীর সাহেব মাও. অলি আহমাদ, মমিনবাড়ি মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী মাও. আশরাফ আলী, জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসিমুল ইলূম মাদ্রসার প্রধান মুফতী ত্বহা খাঁন, রেলওয়ে দারুস সুন্নাত মাদ্রাসার মুহতামিম মুফতী সিরাজুল ইসলাম, আল-কারীম দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাও. নূরুল আমিন, দাসাদী ডি এস আই এস কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার মাও. আমজাদ হোসাইন, মহামায়া আল জামি’য়াতুল ইসলামীয়া সামছুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাও. মুজ্জাম্মিলুল হক, হাজীগঞ্জ ঐতিহাসিব বড় মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব হয়েজ মাও. রফিক আহমাদ, শাহরাস্তি খেড়িহর মাদ্রাসার প্রধান মুফতী আব্দুল মান্নান, হাজীগঞ্জ নেছরাবাদ ছালেহিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মুহাম্মদ শামছুদ্দীন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম হোসাইনের পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন, সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী, জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. গাজী মুহা. হানিফ, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ রিয়াজুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ শাহজাহান মোল্লা, মাও. যোবায়ের আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. আফসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. হেলাল অহমাদ, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সভাপতি মাও. নূরুদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি রাকিব হোসেনসহ আরো অনেকে।
১ আগস্ট, ২০১৯।
