চাঁদপুরে ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া থেকে ৮০ পিস ইয়াবাসহ কাউছার প্রধানিয়া (৩০) কে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক কাউছার প্রধানিয়া মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের ইউসুফ প্রধানিয়ার ছেলে।
এসআই মো. রাশেদুজ্জামান জানান, মহমায়া এলাকার শিপনের কফি হাউজের সামনে ৮০ পিস ইয়াবাসহ কাউছারকে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ থানায় নিয়ে আসা হয়। কাউছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
২০ সেপ্টেম্বর, ২০২০।