ঈদে আইন-শৃঙ্খলা রক্ষায় একাধিক ভ্রাম্যমাণ আদালত চলবে…..বেগম অঞ্জনা খান মজলিশ
শাহ্ আলম খান
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার ঈদ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় জুম অ্যাপের মাধ্যমে সভায়
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে ঈদের জামাত বিষয়ে স্বাস্থ্যবিধি বজায় নিশ্চিতকল্পে বেশ কিছু সিদ্ধান্ত হয়। কোরবানির পশুর হাট, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে নির্দেশনা দেন জেলা প্রশাসক চাঁদপুর।
জেলা প্রশাসক তাঁর বক্তব্য বলেন, পবিত্র ঈদের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় ও সার্বিক কার্যক্রম তদারকির জন্য জেলা সদরে ৩টি ও উপজেলাতে ২টি করে মোবাইল কোর্ট চলমান থাকবে।
সভায় পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
জুম সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সব উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার সব দফতরের প্রধান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়রবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী অনলাইনে অংশগ্রহণ করেন।
১৬ জুলাই, ২০২১।
