আহসান হাবীব সুমন
কচুয়ার রহিমানগরে পণ্য প্রদর্শনী ও মাস্ক বিতরণের মধ্য দিয়ে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেলে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার এলএস ইলেক্ট্রনিক্স গ্যালারীর আয়োজনে করোনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ ও সমগ্র বাজারে গাড়িতে করে ওয়ালটন পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। তাছাড়া ওয়ালটন পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে ক্রেতা ও জনসাধারণের মাঝে ছাতা, গেঞ্জি ও মগ বিতরণ করা হয়।
রহিমানগরের এক্সক্লুসিভ ডিলার এলএস ইলেকট্রনিক্স গ্যালারীর স্বত্ত্বাধিকারী ইঞ্জি. মো. মোস্তাফিজুর রহমান লিটন বলেন, ওয়ালটনের সিজন ১১ উপলক্ষে ঈদুল আজহায় আমাদের ওয়ালটনের সব পণ্যের মিলিনিয়ার অফার ও নিশ্চিত বিশেষ ছাড় রয়েছে।
১৮ জুলাই, ২০২১।
