স্টাফ রিপোর্টার
চাঁদপুর উপজেলা কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের আঙ্গিনায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার নিজাম উদ্দিন, সহকারী মহিউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস, খালেদ মাহমুদ, আমিনুল ইসলাম, দীভাস চন্দ্র দাস, মনোয়ার হোসেন, দুলাল চন্দ্র দাস, চন্দ্রনাথ চন্দ্র দাস, ভক্ত চন্দ্র দাস, পারভীন আক্তার, সঞ্জিতা রানী দাস, সাদিকা বেগম, খায়রুল বাসার, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
০৭ সেপ্টেম্বর, ২০২২।
