চাঁদপুরে উপসর্গ ও করোনা ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে করোনায় ও উপসর্গে ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার (৪ আগস্ট) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এসব মৃত্যু হয়।  মৃত ১৪ জনের মধ্যে ৩ জনের পজেটিভ। বাকি ১১ জন উপসর্গ ছিলো। হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।

মৃতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের রাণু বেগম (৫৫), ফরিদগঞ্জ উপজেলার রূপসা বদরপুর গ্রামের হোসেনেয়ারা বেগম (৭০), চাঁদপুর সদরের বাবুরহাট দাসাদী গ্রামের রহিমা বেগম (৬০), হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের নূরজাহান (৩৬), মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের মোহন (৭০, হাজীগঞ্জ উপজেলার ছরছীলা রতপাড়া গ্রামের রহিমা (৪০), চাঁদপুর সদরের উত্তর তরপুরচন্ডী গ্রামের আব্দুর রব গাজী (৮০), ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের রশিদা বেগম (৭০), একই উপজেলার গাজীপুর গ্রামের বাবুল (৪৫), ঘনিয়া বালিমূড়া গ্রামের সফিউল্লা (৮০), চাঁদপুর সদরের আলীগ পাঁচগাঁও গ্রামের মো. শামছুল (৭৩), একই উপজেলার কুমুরুয়া গ্রামের আব্দুল কবির (৬৫), শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া দেবিপুর গ্রামের আলি আজম (৭০), চাঁদপুর শহরের ৩নং কয়াঘাট এলাকার রোকেয়া বেগম (৭৫)।

এদের মধ্যে রাণু বেগম, হোসনেয়ারা বেগম ও রহিমা বেগমের করোনা পজেটিভ।

০৪ আগস্ট, ২০২১।