লকডাউনে কর্মহীন ৮০ পরিবারকে সোনালী ব্যাংক দিল ১ লাখ ৬০ হাজার টাকা

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৮০ পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে সোনালী ব্যাংক লিমিটেড। বুধবার (৪ আগস্ট) সকালে চাঁদপুর স্টেডিয়াম প্যাভেলিয়নে আনুষ্ঠানিকভাবে এই নগদ টাকা বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভুঁইয়া, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ খায়রুল আনাম ভুঁইয়া বলেন, এটি ছিল চলমান করোনাভাইরাস এর সংক্রমণ জনিত সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা থেকে চাঁদপুর জেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সোনালী ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম। করোনার কারণে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

০৪ আগস্ট, ২০২১।