শরীয়তপুরের কৃতী সন্তান
শাহ্ আলম খান
চাঁদপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে শেহরিন আলম প্রভি যোগদান করেছেন। গত ১৬ জানুয়ারি তিনি শিক্ষানবিস এএসপি হিসেবে চাঁদপুরে যোগদান করেন। তিনি ৩৭তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমী থেকে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার আদাশন গ্রামের মেয়ে শেহরিন আলম প্রভি। তিনি বিবাহিত। তার স্বামী জহিরুল ইসলাম সুনামগঞ্জ জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। কর্মক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
২১ জানুয়ারি, ২০২১।
