হাজীগঞ্জে নৌকার বিজয়ের লক্ষ্যে কর্মীদের ঘরে ঘরে যাওয়ার অঙ্গীকার

৬ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপনের বিজয়ের লক্ষ্যে পৌরসভাধীন ৬ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (১৮ জানুয়ারি) বিকালে পৌর ৮নং ওয়ার্ড ও সকালে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ দিন বিকালে পৌরসভাধীন ৮নং টোরাগড় কাজী বাড়ির পেছনে বালুর মাঠে এবং সকালে মেয়র প্রার্থী আ.স.ম মাহবুব-উল আলম লিপনের বাড়ির উঠানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য ইকবালুজ্জামান ফারুক।
এ সময় ৬ ও ৮নং ওয়ার্ডে গত ৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন বতু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন প্রমুখ।
৮নং ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা এবং ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উদ্দিন খোকা ও সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী গোলাম মোস্তফা জিলন।
কর্মী সভাগুলোতে স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, কোষাধ্যক্ষ আলহাজ আসফাকুল আলম চৌধরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ উপজেলা ও পৌর এবং স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
২১ জানুয়ারি, ২০২১।