চাঁদপুরে এসএসসি’৮৬ ব্যাচের জেলা কমিটি গঠন উপলক্ষে সভা

এসএসসি ব্যাচ-১৯৮৬ জেলা কমিটি গঠনকল্পে আয়োজিত সভায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

স্টাফ রিপোর্টার
এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটি গঠনকল্পে এক সভা গত শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়। চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে বিকেল ৪টায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ‘৮৬ বন্ধু, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নূর হোসেন পাটওয়ারী। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান, ‘৮৬ বন্ধু আলহাজ হজরত আলী বেপারীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন।
হাজীগঞ্জের মোজাম্মেল হক চৌধুরীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। গীতা পাঠ করেন হাইমচরের বিবেকলাল মজুমদার। সভায় মৃত্যুবরণকারী বন্ধুদের জন্য দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করা হয়।
সংগঠনের সাংগঠনিক রুপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বন্ধু মাহফুজুর রহমান টুটুল ভুঁইয়া, অ্যাড. শামসুল ইসলাম মন্টু, সাংবাদিক মির্জা জাকির, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, শিক্ষক নেতা গিয়াস কবির, শেখ রফিকুল ইসলাম, সাংবাদিক আলম পলাশ, রোটারিয়ান মোরশেদ সেলিম, মনির হোসেন গাজী, লায়ন গোলাম হোসেন টিটু, শিক্ষক নাছির উদ্দিন তপাদার, কমরেড জাকির মিয়াজি, জহিরুল হক, মনির মুন্সী, শিক্ষক রাজীব আচার্যী, মিজানুর রহমান, শাহীন পাটওয়ারী, সেলিম খান প্রমুখ।

চাঁদপুরে এসএসসি ব্যাচ’৮৬ এর জেলা কমিটির সভাপতি মো. গোফরান হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন ও শেখ রফিকসহ অন্যরা।

সভায় ২৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ এবং ৩৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধু শামীম পাটওয়ারী, কাজী রিপন, রোটারিয়ান হাজি শরেবরাত সরকার, মুশিউর রহমান, মোক্তার আহমেদ, জসিম উদ্দিন, সালেউদ্দিন বিটন পাটওয়ারী, জাকারিয়া আল মাহমুদ, একেএম সাইফুদ্দিন আহমেদ তালুকদার, কেএম ছিদ্দিকুর রহমান, কারুজ্জামান কামাল, আলাউদ্দিন হিরন পাটওয়ারী, কামাল পাঠান, মো. শাহ আলম, মো. রুহুল আমিন খন্দকার, মো. শহিদুল আলম, জাহাঙ্গীর বেপারী, গাজী আবুল কালাম, মাজহারুল করিম সুমন, মির্জা মো. আলী জিন্নাহ, মো. মিজানুর রহমান, আশ্রাফ হোসেন, জসিম উদ্দিন, আ ন ম সাদান জাহান, কিশোর কুমার পাল প্রমুখ।

৩১ অক্টোবর, ২০২১।