স্টাফ রিপোর্টার
এসএসসি ব্যাচ’৮৬ বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর হলরুমে আয়োজিত সভায় এ কমিটি গঠন হয়। সভা শেষে মো. গোফরান হোসেনকে সভাপতি এবং গিয়াসউদ্দিন মিলনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি এবং ২৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এসএসসি ব্যাচ’৮৬ চাঁদপুরের প্রধান উপদেষ্টা করা হয় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ’৮৬ শিক্ষার্থী মো. নূর হোসেন পাটওয়ারীকে। এছাড়া উপদেষ্টা পরিষদের অন্যরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন, আব্দুল আজিজ দেওয়ান, রোটা. শবে বরাত সরকারসহ ৩৫জন।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন কবির, সহ-সভাপতি রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, জহিরুল হক ও আলম পলাশ; সহ-সাধারণ সম্পাদক শেখ রফিক ও মির্জা জাকির; সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গাজী ও মোজাম্মেল হোসেন চৌধুরী; দপ্তর সম্পাদক রোটারিয়ান মোরশেদ আলম সেলিম; অর্থ সম্পাদক মো. রুহুল আমিন; স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. ইউসুফ আলী ও মো. শামীম পাটওয়ারী; প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন গোলাম হোসেন টিটু; আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও অ্যাড. আব্দুল্লাহীল বাকি; তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিটন পাটওয়ারী; সমাজকল্যাণ সম্পাদক এমআই মমিন খান; সাংস্কৃতিক সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজী; ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন তপাদার ও রাজীব আচার্যী; মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম এবং সদস্য আলহাজ মো. হজরত আলী বেপারী, মো. শাহ আলম, মো. মোকতার হোসেন, মনির মুন্সী, বিবেকলাল মজুমদার, শহীদুল ইসলাম জুয়েল, কেএম সিদ্দিকুর রহমান, আশ্রাফ হোসেন মিলন, মো. সেলিম খান, জাহাঙ্গীর বেপারী, সাইফুদ্দীন তালুকদার ও কামরুজ্জামান কামাল।
৩১ অক্টোবর, ২০২১।
