
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নতুন এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অতিথিরা। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসায় বিভিন্ন স্থানে প্রেরণের সুবিধার্থে নতুন এ্যাম্বুলেন্স দিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় এ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এর আগে গত ২ জানুয়ারি ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. হোসনে আরা, সিনিয়র চিকিৎসক সালেহ আহমেদ, বিএমএ’র সভাপতি ডা. নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাছুম প্রমুখ।
