স্টাফ রিপোর্টার
দু’মাসে চাঁদপুর জেলা পুলিশের ২২ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জুন) পর্যন্ত জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হন। এর মধ্যে রয়েছেন হাইমচর থানার ওসি, ৯ জন এসআই, একজন এএসআই ও কনস্টেবল।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর থানায় ৮ জন, হাইমচর থানার ৪ জন, কচুয়া থানার ২ জন, শাহরাস্তি থানার ২ জন, সদরের একজন ট্রাফিক পুলিশ, পুলিশ লাইনের ৪ জন ও নৌ-পুলিশে প্রেষণে কর্মরত একজন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন পুলিশ সদস্য।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, আমরা প্রথম থেকেই ব্যারাকগুলো ভাগ করা দিয়েছিলাম। জেলার পুলিশ সদস্যদের ৩ ভাগে ভাগ করে আলাদা-আলাদা করে ফেলেছিলাম। এছাড়া আমরা হোটেল ভাড়া করেছিলাম। আগে যেখানে তিনজন থাকতো সেখানে এখন একজন থাকছেন। যে কারণে আমরা কিছুটা রক্ষা পেয়েছি। এরপরও যখন পুলিশ সদস্যরা ডিউটি করতে বাইরে যান, রোগী সংস্পর্শে যান, জানাজায় যান- তখন ঝুঁকি বেড়ে যায়।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২ জন সুস্থ হয়ে গেছেন। আরও নতুন কয়েকজন যোগ হয়েছেন। আমরা চেষ্টা করেছি তাদের আলাদা রেখে সঠিক ট্রিটমেন্ট দেয়ার জন্য।
১০ জুন, ২০২০।
