স্টাফ রিপোর্টার
করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত (বিধিনিষেধ) লকডাউনের দ্বিতীয় দিনে যানজটের শহর চাঁদপুরে এখন জনশূন্য হয়ে অনেকটাই ফাঁকা রয়েছে। জরুরি পরিসেবায় নিয়োজিত কিছু যানবাহন ও দোকান ছাড়া সরকারি-বেসরকারি অফিস আদালত, বিপনী বিতান, গণপরিবহন বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা দেখা গেছে।
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে অনেককে। তবু কিছু উৎসুক জনতা স্বাস্থ্যবিধি না মেনে অযথা বাইরে ঘুরাঘুরি করতে দেখা যায়। যার কারণে বৃহস্পতিবার ৫৬ জন ও শুক্রবার শতাধিক ব্যাক্তিকে স্বাস্থবিধি না মানায় জরিমানা করা হয়েছে।
০৪ জুলাই, ২০২১।
