অপরাধমূলক কাজে জড়িতরা কমিউনিটি পুলিশিং সদস্য থাকবে না
……….. মো. মাহবুবুর রহমান
স্টাফ রিপোর্টার
আগামি ২৬ অক্টোবর চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে’২০১৯ উদযাপন হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় বাবুরহাট পুলিশ লাইনস্ েপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. এস.এম শহীদ উল্যাহ, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, কাজী শাহাদাত, চাঁদপুর জেলা জজ কোর্টের এপিপি মজিবুর রহমান ভুঁইয়া প্রমুখ।
পুলিশ সুপার সভাপতির বক্তব্যে বলেন, যেসব ব্যাক্তি অপরাধমূলক কাজ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের চিহ্নিত করে কমিউনিটি পুলিশিংয়ের কমিটি থেকে বাদ দিতে হবে। এ ধরনের ব্যাক্তিরা যাতে করে কমিউনিটি পুলিশিং সদস্য পরিচয়ে অপরাধমূলক কাজ এবং পদবি ব্যবহার করতে না পারে।
তিনি আরো বলেন, জেলার যেসব কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা ভাল কাজ করেন, তাদেরও মূল্যায়ন করা হবে। পুলিশের সাথে সমন্বয় করে কমিউনিটি পুলিশিং সদস্যরা কাজ করবেন। যাতে করে জেলার আইন-শৃঙ্খলা আরো উন্নতি হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনকল্পে সভা
