স্টাফ রিপোর্টার
গত ১৯ জুন সকাল ১১টায় বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা. মো. ফখরুল ইসলাম শিশিরের উদ্যোগে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন কিউআরসি, চাঁদপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক হোমিও ঔষধ প্রদান করা হয়েছে।
ভারতের AYUSHIICMR কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অনুমোদিত মানুষের শরীরে Immunity System বাড়াতে ও Covid-19 করোনাভাইরাস প্রতিরোধক Arsenicum Album-30 ঔষধ কিউআরসি’র ১২ জন স্বেচ্ছাসেবক, জেলা ছাত্রলীগের ২০ জন, ইসলামী আন্দোলনের ১শ’ ৫২ জনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিনামূল্যে ঔষধ বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর রেজা রনি। এ সময় কলেজ ছাত্রলীগ নেতা মো. আবু ইউসুফ হিরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
১৯ জুন, ২০২০।
