শাহ্ আলম খান
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৬১৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৪৬ জন। সুস্থ হয়েছে ১৬৩ জন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজ ঢাকা থেকেই রিপোর্ট এসেছে ২৮টি। এর মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এবং বাকি ২১ জনের রিপোর্ট নেগেটিভ।
নতুন করে শনাক্ত ৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩ জন, শাহরাস্তিতে ৩ জন ও হাইমচর উপজেলায় ১ জন।
আক্রান্ত ৬১৭ মধ্যে চাঁদপুর সদরে ২৫১, হাইমচরে ৩৪, মতলব উত্তরের ৩৩, মতলব দক্ষিণে ৭৪,কচুয়া ২৯ ও শাহরাস্তিতে ৬৭ জন। ঢাকা হতে আগত ৪জন, লক্ষ্মীপুর হতে আগত ২জন, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ২২জন, কুমিল্লা মেডিকেল কলেজ হইতে প্রাপ্ত ১জন ও নারায়ণগঞ্জ থেকে ১ জন।
চাঁদপুর সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ লিখিত প্রতিবেদনে জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ জন। এরমধ্যে চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জ ১৪ জন, শাহরাস্তি ৩ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন।
চিকিৎসাধীন রোগী ৪শ’ ৫ জন। হাসপাতলে ৩৩ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৬৬ জন।
২৩ জুন, ২০২০।
