মতলবে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মাহফুজ মল্লিক

মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকায় আফসানা মিমি (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে দু’টি স্ট্যাটাস দেন মিমি। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মতলব শহরের মধ্য কলাদী এলাকায় আব্দুর রব মিয়া ভবনের তিন তলায় মিমির বড় বোন হালিমা ভাড়া থাকে। ওই বাসায় সে তার বোনের সাথে থেকে পড়াশুনা করতো। ঘটনার দিন হালিমা তার ৪ বছরের ছেলেকে মিমির কাছে রেখে দক্ষিণ বাইশপুরে বাবার বাড়ি যায়। সন্ধ্যায় বাসায় ফিরে দেখে ভিতর থেকে দরজা লাগানো। আশপাশের লোকজনের সহায়তায় হালিমা ঘরে ঢুকে দেখে মিমি ফাঁসিতে ঝুলছে।

মিমির আত্মহত্যার বিষয়ে তাৎক্ষণিক কেউ’ই কিছু বলছে না। পুলিশ জানায়, আত্মহত্যার কিছুক্ষণ আগে অভংধহধ গরগর নামে তার ফেসবুক আইডিতে দু’টি স্ট্যাটাস লিখে সে। সেখানে তার আত্মহত্যার জন্য কাউকে দায়ী করে কিছুই লিখে যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আফসানা মিমি মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের মনির হোসেন ফরাজীর ছোট মেয়ে। সে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো।

থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বুধবার সকালে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হবে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

২৩ জুন, ২০২০।