স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় আরও ৬৩ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (৪ জুলাই) নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩১জন, মতলব উত্তর উপজেলায় ৯জন, মতলব দক্ষিণ উপজেলায় ৬জন, শাহরাস্তি উপজেলায় ৬জন, হাজীগঞ্জ উপজেলায় ৩জন, কচুয়া উপজেলায় ৩জন, ফরিদগঞ্জ উপজেলায় ৩জন, হাইমচর উপজেলায় ২জন রয়েছেন। শনাক্তের হার ৩৩.৫%।
সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ জানান, গতকাল রোববার জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৬৩ জনের করোনা পজিটিভ।
দেশে যে জেলাগুলো করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর তার একটি। এ জেলায় আক্রান্তের হার ৩৩.৫%। এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগাযোগ রয়েছে সব জেলার সাথে। তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম বলে জানান সিভিল সার্জন।
০৫ জুলাই, ২০২১।
