চাঁদপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু, আইসোলেশনে ভর্তি ৩৬

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলী আকবর কুড়ালী ও মো. মুজিবুর রহমান নামে ২ জন মৃত্যুবরণ করেছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগ থেকে জানানো হয়েছে, শনিবার (১০ এপ্রিল) নতুন করে ১২ জন করোনা (কোভিড-১৯) এর শনাক্ত রোগী ভর্তি করা হয়েছে। রাত ৭টা পর্যন্ত আইসোলেশন বিভাগে ৩৬ জন করোনা শনাক্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
গত শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব ব্যাক্তিরা আইসোলেশনে ভর্তি হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন হাজি আলী আকবর কুড়ালী (৬৫) ও শনিবার দুপুর সোয়া ১টায় মো. মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন।
মৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা এলাকার মো. মুজিবুর রহমান (৬৫) ও হাজি আলী আকবর কুড়ালী (৬৫)। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে রাতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ঈসা রুহুল্লাহ বলেন, মৃত মো. মুজিবুর রহমান ৮ এপ্রিল আইসোলেশন বিভাগে ভর্তি হন এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে হাজি আলী আকবর কুড়ালী (৬৫) নামে ব্যাক্তি ৯ এপ্রিল সকালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ বাড়িতে পৌঁছানো, কাফন ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম তাদের ১৬৬ ও ১৬৭তম কাফন-দাফন আপডেট তথ্য নিশ্চিত করে জানান, ২ জনের লাশ তারা গ্রহণ করেছেন।
মো. মুজিবুর রহমান (৬৫) সদর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা ও আলী আকবর খান কুড়ালী শহরের পুরান বাজার ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীরামদীর বাসিন্দা হাজি রহমত আলী কুড়ালী ছেলে।
জানা গেছে, মৃতের পরিবারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক টিমকে দাফন কাজে সহযোগিতার অনুরোধ জানান।
এদিকে ২০২০ সালের ৯ এপ্রিল থেকে গতকাল শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ বছর ২ দিনে চাঁদপুর জেলায় করোনা (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে মোট ৩,৪৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ জন। চিকিৎসাধীন আছেন ৪৮২ জন। এই ১ বছর ২ দিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হয় ১৩,১৪১ জনের।

১১ এপ্রিল, ২০২১।