স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৪শ’ ৬১ জন। রোববার (১৯ জুলাই) আরো ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৬৮জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩জন ও মতলব উত্তরে ১জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুরে ৩০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪টি পজেটিভ, ২৬টি নেগেটিভ।
জেলায় ১ হাজার ৪শ’ ৬১জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৫শ’ ৫১জন, ফরিদগঞ্জে ১শ’ ৭৩জন, মতলব দক্ষিণে ১শ’ ৬৬জন, শাহরাস্তিতে ১শ’ ৪৯জন, হাজীগঞ্জে ১শ’ ৪১জন, হাইমচরে ১শ’ ১২জন, মতলব উত্তরে ১শ’ ৫জন এবং কচুয়ায় ৬৪জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৮জনের মধ্যে চাঁদপুর সদরে ২০ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
২০ জুলাই, ২০২০।
