মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি-ঠেটালীয়া নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি। তিনি শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সিপাইকান্দি ও ঠেঁটালীয়া গ্রামের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন।
নুরুল আমিন রুহুল এমপি ওই এলাকার কিছু অংশে গত বর্ষা মৌসুমে নদী ভাঙন এলাকায় পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমকে এনে অনেক কোটি টাকা বরাদ্দ এনে উপজেলার টরকী, ঠেঁটালীয়া, সিপাহিকান্দি, গাজিপুর, চরমাছুয়া, জহিরাবাদ, জয়পুর, নাওভাঙ্গা, একলাসপুর ষাটনল এ ভাঙন স্থানগুলোতে বড় আকারের জিও ব্যাগ ভর্তি বালির বস্তা দিয়ে নদী ভাঙন রোধ করেন। এতে করে হাজার হাজার মানুষ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায় এবং বেড়ীবাঁধও ঝুঁকিমুক্ত হয়। ঐসব স্থানগুলোতে এখনও কিছু কিছু অংশে নদী ভাঙন দেখা দেয়।
সিপাইকান্দি ও ঠেটালীয়া নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নদী ভাঙন এলাকার মানুষকে বাঁচাবার জন্য কোট কোটি টাকা বরাদ্দ দিয়ে নদী ভাঙনের কবল থেকে মানুষকে বাঁচাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা সাধ্যমত কাজ করে যাব, ইনশাআল্লাহ। এ চলতি বর্ষা মৌসুমে যেসব এলাকায় এখনও নদী ভাঙন হয়, আমরা সেসব এলাকা চিহ্নিত করে অচিরেই ব্যবস্থা গ্রহণ করবো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাংবাদিক গোলাম নবী খোকন, ইসরাফিল বাবু, শেখ ওমর ফারুক, আতিকুর রহমান দুলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃৃন্দ।
২০ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে নদী ভাঙন পরিদর্শনে নূরুল আমিন রুহুল এমপি
