চাঁদপুরে করোনা আক্রান্ত ২ হাজার ১শ’ ৩৯ জন

আরো ৯ জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় আরো ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১শ’ ৩৯ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জনেই রয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরেই ৩জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনের শেষে ৯৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি পজেটিভ, বাকি ৮৯টি নেগেটিভ।
জেলায় ২ হাজার ১শ’ ৩৯জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৮শ’ ৫৯ জন, ফরিদগঞ্জে ২শ’ ৪৫জন, মতলব দক্ষিণে ২শ’ ২৭জন, শাহরাস্তিতে ২শ’ ৭ জন, হাজীগঞ্জে ১শ’ ৯৪ জন, মতলব উত্তরে ১শ’ ৮৭জন, হাইমচরে ১শ’ ৪০জন ও কচুয়ায় ৮০জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৬জনের মধ্যে চাঁদপুর সদরে ২১ জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
২ সেপ্টেম্বর, ২০২০।